শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ০৫:২২:৫৭

শাহিদ কাপূরের শ্যুটিং স্পটে বিপত্তি, আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু...

 শাহিদ কাপূরের শ্যুটিং স্পটে বিপত্তি, আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু...

বিনোদন ডেস্ক: ছবির ইউনিটের তরফ থেকে সকলেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রযোজক সংস্থার তরফ থেকে রামুর পরিবারকে আর্থিক সাহায্যের কথাও জানানো হয়েছে।

বেশ কয়েক দিন ধরেই মুসৌরিতে শ্যুটিং চলছে শাহিদ কাপূর অভিনীত ‘কবীর সিংহ’ ছবির। বৃহস্পতিবার সেখানেই ঘটে গেল এক ভয়ানক অঘটন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্যুটিংয়ে ব্যবহৃত জেনারেটর চালাতে গিয়ে মৃত্যু হয়েছে ৩০ বছরের এক যুবকের। উত্তর প্রদেশের মুজফ‌্‌ফরপুরের বাসিন্দা রামু, কর্মসূত্রে থাকতেন দেহরাদুনের প্রেমনগরে। সেখানকার এক জেনারেটর কোম্পানির কর্মচারী ছিলেন তিনি। 

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে যে, জেনারেটরে তেল আছে কি না দেখতে গিয়ে রামুর গলার মাফলারটি জড়িয়ে যায় জেনারেটরের পাখার সঙ্গে। এর ফলে গুরুতর আহত হন রামু। তাঁকে তৎক্ষণাৎ দেহরাদুনের ম্যাক্স হসপিটালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। 

জানা গিয়েছে, রামুর তিন ভাই ও এক বোন রয়েছে। ছবির ইউনিটের তরফ থেকে সকলেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রযোজক সংস্থার তরফ থেকে রামুর পরিবারকে আর্থিক সাহায্যের কথাও জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে