সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ১২:০৫:২৭

আলিয়ার বোনের বিয়ে! হাজির গোটা বলিউড!

আলিয়ার বোনের বিয়ে! হাজির গোটা বলিউড!

বিনোদন ডেস্ক:  আলিয়ার বোনের বিয়ে! হাজির গোটা বলিউড! বিয়ের মরসুম যেন শেষ হচ্ছে না বলিউডে। সদ্য বিয়ে করলেন অভিনেতা প্রতীক বব্বর। আর সে বিয়ের রেশ কাটতে না কাটতেই মুকেশ ভট্টের কন্যা সাক্ষী ভট্টও বিয়ে করে ফেললেন। আর মুকেশ কন্যার বিয়েতেও যেন চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না? অমিতাভ, শাহরুখ থেকে আমির, রেখা, বিপাশা— সক্কলে হাজির হয়ে গিয়েছিলেন নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে।

দীর্ঘ দিনের বন্ধু মহাজিরকে বিয়ে করলেন মুকেশ ভট্ট এবং নিলিমা ভট্টের কন্যা সাক্ষী ভট্ট। গত ২৫ জানুয়ারি মুম্বইতে খুব কাছের কিছু বন্ধুদের উপস্থিতিতে মহাজিরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সাক্ষী। বিয়ের দিন সাক্ষীর পরনে ছিল গোলাপী লেহেঙ্গা আর পাত্র মহাজির পরেছিলেন গোল্ডেন শেরওয়ানি।

ভট্ট পরিবারের সক্কলে ছিলেন বিয়েতে। মহেশ ভট্ট, আলিয়া ভট্ট থেকে পূজা ভট্ট নবদম্পতির পাশাপাশি ভট্ট পরিবারের সবাই ছিলেন প্রায়।

কালো শুটে পরে এসেছিলেন শাহরুখ খান। কখনও আলিয়ার সঙ্গে সেলফিতে, কখনও আবার পূজা ভট্ট, মহেশ ভট্ট এবং আলিয়ার সঙ্গে গ্রুপ ছবিতে মেতে ছিলেন বলিউডের কিং খান।

আলিয়ার নতুন ছবির হিরো অর্থাৎ ‘গালি বয়’-এর রণবীর সিংহও চলে এসেছিলেন। শাহরুখ খান আর মহেশ ভট্টের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা গেল রণবীরকে।

স্ত্রী জয়ার হাত ধরে সাক্ষী এবং মহাজিরকে শুভেচ্ছা জানাতে চলে এসেছিলেন বিগ বি অমিতাভ বচ্চনও।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে