সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ১২:১৩:৩১

অনন্ত জলিলের ছবি ‘দ্বীন-দ্য ডে’, বড় চরিত্রে হিরো আলম

অনন্ত জলিলের ছবি ‘দ্বীন-দ্য ডে’, বড় চরিত্রে হিরো আলম

বিনোদন ডেস্ক: অনন্ত জলিল বলেছিলেন হিরো আলমকে তার চলচ্চিত্রে কাস্ট করবেন। কিন্তু অনন্ত তার নির্মিতব্য ছবিতে হিরো আলমকে 'ছোট' চরিত্রে নিচ্ছেন না। আগামী বড় চরিত্রে দেখা যাবে হিরো আলমকে- এমনটাই জানালেন অনন্ত জলিল। 

এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে। তাকে তো আর ছোটখাট চরিত্রে এখন নিতে পারি না। আমার এই যৌথ প্রযোজনার ছবিতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে। যেখানে হিরো আলমকে নিতে পারি না। আগামী ছবিতে তাকে বড় চরিত্রে নিবো। আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই নেবো।

নতুন ছবি নিয়ে ফিরছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ছবির নাম ‘দ্বীন-দ্য ডে’। এবারের ছবির কাহিনি ইসলামকে কেন্দ্র করে। ইসলাম যে শান্তির ধর্ম তা তুলে ধরা হবে ছবিটিতে। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন ছটকু আহমেদ।

অনন্ত জানান  ‘দ্বীন-দ্য ডে’ চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশন চলাকালীন নতুন ছবির কাজে হাত দেবেন, যেখানে হিরো আলমকে বড় একটি চরিত্রে নেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে