সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:৫৯:২২

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নায়িকা মাহিকে, জানুন সর্বশেষ পরিস্থিতি

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নায়িকা মাহিকে, জানুন সর্বশেষ পরিস্থিতি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অগ্নি খ্যাত নায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে আভিষেক হওয়ার পর থেকে দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় ব্যবসাসফল ছবি। তবে গেলো দুই বছর যাবৎ চলচ্চিত্রে বেশ অনিয়মিত মাহি। স্বামী আর সংসার নিয়েই ব্যস্ত তিনি।

সিনেমার শুটিং আর স্বামী নিয়ে ব্যস্ত থাকলেও হঠাৎ করে হাসপাতালের বেডে শুয়ে থাকার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে বুকে ব্যাথার কারণে বোরবার রাতে দ্রুত রাজধানীর ইউনাইটেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অসুস্থতার খবর জানতে তার সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তেমন কিছু বলেননি। তবে এখন সুস্থ আছেন তিনি এ বিষয়টি জানিয়েছেন।

তবে তার স্বামী অপু জানান, রোববার মাহির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল।রাতে শ্বাসকষ্ট থেকে তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। তখন সঙ্গে সঙ্গে তাকে রাজধানী’র ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মাহিকে কেবিনে পাঠান। কিছুটা সুস্থ হলে সোমাবার সকালে বাড়ি ফিরে যান মাহি।

বর্তমানে মাহি ‘আনন্দ অশ্রু’, ‘অবতার’ ও ‘প্রেমের বাঁধন’ ছবি গুলোর কাজ করছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘অন্ধকার জগৎ’ নামের একটি সিনেম।

উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’র মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় পা দেন মাহি।
সূত্র: আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে