বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৪১:৪৫

বিয়ের মেহেদিতে হাত রাঙালেন ফারিয়া-অপু

বিয়ের মেহেদিতে হাত রাঙালেন ফারিয়া-অপু

বিনোদন ডেস্ক: ৩০ জানুয়ারি বুধবার রাতে হয়ে গেল শবনম ফারিয়ার মেহেদি অনুষ্ঠানে। দুই হাত বিয়ের মেহেদিতে সাজিয়েছেন ফারিয়া। ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপুও মেহেদি দিয়ে হাতে ‘ফারিয়া’ লিখেছেন।

ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে ফারিয়ার মেহেদির অনুষ্ঠান হয়েছে। মেহেদির অনুষ্ঠানে ফারিয়া পরেছেন লাল রঙের পোশাক। সাদা পাঞ্জাবির সঙ্গে লাল কোট পরেছেন অপু। কেক কেটে, ফানুশ উড়িয়ে দিনটি উদযাপন করেছেন ফারিয়া এবং অপু। অতিথিরাও মেহেদিতে হাত রাঙিয়েছেন। সঙ্গে ছিল গান এবং আড্ডা।

২৬ জানুয়ারি জমকালো আয়োজন ও তারকার সমাগমে হয়েছে ফারিয়ার গায়ে হলুদ। গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে অনুষ্ঠিত ফারিয়ার গায়ে হলুদে নেমেছিল তারার ঢল।

পহেলা ফেব্রুয়ারি মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এর আগে ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন ফারিয়া বলেছিলেন, কিছুদিন আগে আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না।

শবনম ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল। তারা পরস্পরকে ভীষণ ভাবে পছন্দ করেন। তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে