শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫২:১১

'লাগেজ' নিয়ে বিপাকে মোশাররফ করিম!

'লাগেজ' নিয়ে বিপাকে মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক: এবার ভিন্নধর্মী একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এর গল্পে দেখা যাবে, ‘আমন্ত্রণ রক্ষার্থে বাসা থেকে বের হবেন মোশাররফ করিম। ঠিক ওই সময়ে বাড়িওয়ালার ছেলে একটা লাগেজ রাখতে আসেন তার ফ্লাটে। বলে যান ২০ মিনিট পরই নিতে আসবেন। কিন্তু তিনি আর নিতে আসেন না। লাগেজটা আবার ভরা। এমন একটা ভরা লাগেজ নিয়ে বেশ বিপদেই পড়েন মোশাররফ করিম। লাগেজ নিয়ে ঘাঁটতে থাকেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘লাগেজ’। 

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।  ২০ মিনিটের এই চলচ্চিত্রে শিগগিরই আইফ্লিক্সে দেখা যাবে বলে জানান পরিচালক শরাফ আহমেদ জীবন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে