বিনোদন ডেস্ক: সবার কাছে ভোট চাইছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। তবে কেন তিনি ভোট চাইছেন? তিনি কি কোনো নির্বাচন করছেন? না, আসলে কোনো নির্বাচনের জন্য নয়, ভোট চাইছেন তারই গাওয়া জনপ্রিয় দুটি গানের জন্য। গান দুটি হচ্ছে ‘পরী’ ও ‘জানালার গ্লাস’।
আজ রবিবার (০৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গান দুটির জন্য ভোট চান বাপ্পা। এই ভোটাভুটি চলবে আজ থেকে আরও ৬ দিন। যে কেউ চাইলে সেখানে ভোট করতে পারবে।
এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, ভক্ত-শ্রোতাদের জন্যই গান করি। তাদের পছন্দ-অপছন্দ গুরুত্ব দিতে হয় আমাদের। তাই একটু দেখে নেওয়া। এ সময়ে এসেও “পরী” তুমুল জনপ্রিয়। তা দেখে ভীষণ ভালো লাগছে।
‘পরী’ ও ‘জানালার গ্লাস’ গান দুটির মধ্যে ‘পরী’ এগিয়ে আছে। সেখানে ভোট পড়েছে কয়েকগুণ বেশি। ‘পরী’ গানের কথা লিখেছেন রানা এবং ‘জানালার গ্লাস’ গানটি লিখেছেন শাহান কবন্ধ।