বিনোদন ডেস্ক: সুপাত্রের সন্ধানে আছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ। মনের মতো পাত্র পেলে চলতি বছরেই বিয়ে করতে চান বলেও জানান এই অভিনেত্রী। তিনি আরো বলেন, জন্ম-মৃত্যু ও বিয়ে এগুলো সৃষ্টিকর্তার হাতে। তবে আমার ইচ্ছে এই বছরে বিয়ে করার। তাই একটা সুপাত্র খুঁজছি। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে শুভ কাজে আর দেরি করবো না।
কোন জেলার পাত্র অগ্রাধিকার পাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকা ও খুলনার পাত্র হলে বেশি ভালো হয়। তবে যে জেলারই হোক আমার কাজ ও পেশাকে সম্মান করবে এমন কাউকে আমি চাই।