মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫০:১২

কারিনার যে বিষয়টি অপছন্দ ছেলে তৈমুরের

কারিনার যে বিষয়টি অপছন্দ ছেলে তৈমুরের

বিনোদন ডেস্ক : সাইফ-কারিনার বাজার এখন খারাপ কাচ্ছে। কারণ বেশকিছু মুখ থুবড়ে পড়া ছবির পর নেটফ্লিক্সের জেরে ফের খানিকটা উঠে দাঁড়িয়েছেন সাইফ আলি খান ৷  তবে করিনার হাতে এখন তেমন কোনও কাজ নেই ৷

যত যাই হোক না কেন, নিন্দুকরা বলছেন সাইফিনার বাজার এখন পড়তির মুখে। সব লাইম লাইট কেড়ে নিচ্ছে খুদে নবাব তৈমুর৷ ছোট থেকেই পাপারাৎজিদের কাছে ভারি পছন্দের সে ৷ এদিকে তৈমুরের কাছে আবার অন্যতম অপছন্দের জিনিস হল, তার মা কারিনার মেকআপ-সাজগোজ ৷

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, তৈমুর নাকি মা’কে অন্য কোনও অবস্থায় দেখতে একদমই পছন্দ করে না ৷ কিন্তু সাইফকে অন্য সাজে দেখতে তার কোনও আপত্তি নেই ৷ ‘সেক্রেড গেমস’-এর সেটে মাথায় পাগড়ি পরা, দাঁড়িওয়ালা বাবাকে দেখে এতটুকু সমস্যা হয়নি তৈমুরের ৷

সম্প্রতি ১০৪.৮ ইশক এফএমে ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শোয়ে কারিনা স্বীকার করেছিলেন তৈমুরকে নিয়ে সাইফ নাকি অবসেসড ৷ একবার শুটিংয়ের কাজে ভুজে যাওয়ার কথা ছিল সাইফের ৷ তৈমুরকে ছেড়ে যেতে হবে বলে নাকি প্রথমে সেখানে যাওয়াই বাতিল করে দিয়েছিলেন নায়ক ৷ পরে কারিনা তাকে বুঝিয়েছিলেন যে কাজটাও গুরুত্বপূর্ণ ৷

উল্লেখ্য, ‘সেক্রেড গেমেস’-এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷ শুটিং-এ ব্যস্ত সময় পার করেছেন কারিনার স্বামী সাইফ আলী খান।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে