মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:০৭:৪১

ক্যাটরিনা ও আনুশকা মিলে সুহানাকে আমার সহকারী বানিয়ে দেয়: শাহরুখ

ক্যাটরিনা ও আনুশকা মিলে সুহানাকে আমার সহকারী বানিয়ে দেয়: শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউডে তারকা সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। কিং খানের সন্তানদের মধ্যে সুহানাই প্রথমে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু শাহরুখ চান মেয়ে আগে পড়াশুনা শেষ করুক। বর্তমানে লন্ডনে পড়ছে সুহানা। সেখা 'জুলিয়েট' নামের একটি নাটকে অভিনয় করেছে সে। তাতে দর্শক হিসেবে হাজির ছিলেন শাহরুখ নিজেই।

শাহরুখের মুক্তি পাওয়া সর্বশেষ ছবি 'জিরো'তে সহকারী হিসেবে কাজ করেছেন সুহানা। তাই ব্যবসায়িক সফলতা না পেলেও ছবিটি শাহরুখের কাছে বিশেষ। এক সাক্ষাৎকারে শাহরুখ ব্যাখ্যা করেছিলেন কেন তিনি আনন্দ এল রাই পরিচালিত এ ছবিতে সুহানাকে সহকারী হিসেবে নিয়েছিলেন।

শাহরুখ বলেন, সুহানা অভিনয় ও প্রোডাকশন শিখতে সেটে এসেছিল। আমি ওকে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কীভাবে কাজ করতে তা পর্যবেক্ষণ করতে বলেছিলাম। তারা দু'জনেই ভিন্ন ঘরানার অভিনেতা, ক্যাটরিনার নিজস্ব একটা মুগ্ধতা আছে এবং আনুশকা সবকিছু নিজের মতো করে করে। এ জন্য সুহানাকে সেটে থাকতে বলেছিলাম। কিন্তু ক্যাটরিনা ও আনুশকা দু'জনে মিলে সুহানাকে আমার সহকারী পরিচালক বানিয়ে দেয়।সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে