মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:৩৪:০৪

আকাশচুম্বী ৩৮ কোটির বাড়ি কিনে নতুন চমক!

 আকাশচুম্বী ৩৮ কোটির বাড়ি কিনে নতুন চমক!

বিনোদন ডেস্ক: ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। রাম চরণের আরো একটি পরিচয় তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ছেলে। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন রাম চরণ। তার রয়েছে অগণিত ভক্ত।

সম্প্রতি ‘মাগাধিরা’ ছবির জনপ্রিয় এই অভিনেতা একটি নতুন বাড়ি কিনে চমকে দিয়েছেন। আর চমকে দেয়ার কারণ হলো বাড়িটির আকাশচুম্বী মূল্য।

৩৮ কোটি রুপি দিয়ে কেনা এই বাড়িটি হায়দ্রাবাদ এর জুবিলি হিলে অবস্থিত। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো তারকার কেনা সবচাইতে দামী বাড়িগুলোর একটি এটি।

রাম চরণকে বলা হয় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচাইতে ধনী অভিনেতা। অভিনেতা হিসেবে তিনি মোট আয় করেছেন ১২৫০ কোটি রুপি। তবে অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যানের বড় মেয়ে উপাসনা কামিনেনিকে বিয়ে করে তার সম্পদের পরিমান আরও বেড়ে যায়।

প্রতি সিনেমায় তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। বছরে সিনেমা থেকেই তিনি আয় করেন প্রচুর অর্থ। সেই সাথে বিজ্ঞাপন এবং নানা রকম ব্যক্তিগত ব্যবসার আয় তো আছেই।

একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন রাম চরণ। তার সর্বশেষ সিনেমা ২০১৯ সালের ‘রঙ্গস্থালম’। সামান্থা আক্কিনেনির সঙ্গে অভিনীত এই ছবিটিও বক্স অফিসে খুব ভালো করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে