মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:০৮:১৫

হলিউডের ছবিতে ঢাকা শহর!

হলিউডের ছবিতে ঢাকা শহর!

ওয়ালিউল বিশ্বাস : ক্রিস হেমসওর্থ-এর টুইট করা ছবিগত বছরের শেষ দিকে শুরু হয়েছিল হলিউড সুপারহিরো ক্রিস হেমসওর্থের নতুন ছবির কাজ। বাংলাদেশি দর্শকদের আগ্রহের কারণ ছিল ছবির নামটি- ঢাকা।

কিন্তু ছবিটি কি আদৌ বাংলাদেশের ঢাকা শহর না অন্য কোনও ‘ঢাকা’কে নিয়ে- তা কখনও স্পষ্ট করেনি এর প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশো।

সংশয়ের অপর কারণ ছিল একই নামে থাকা ভারতের বিহার রাজ্যের একটি শহর। আবার ভারতেই শুরু হয় ছবিটির শুটিং! সবমিলিয়ে চলচ্চিত্রটির প্রেক্ষাপট বিহারের ঢাকা নাকি বাংলাদেশের রাজধানী ঢাকা- তা নিয়ে দ্বিধা থেকেই গিয়েছিল।

এদিকে এখন চলচ্চিত্রটির দৃশ্যধারণের বেশ কিছু ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যা দেখলে যে কেউ বলে উঠবে ‌‘এ তো বাংলাদেশের ঢাকা’! কারণ ছবিটির দৃশ্যধারণ ভারতের আহমেদাবাদে হলেও পুরো সেট ডিজাইন করা হয়েছে ঢাকার শহরের আদলে।
শুটিংয়ের একটি দৃশ্য: স্থান ভারতের আহমেদাবাদ, অথচ যানবাহনগুলো ঢাকার আদলে!

আর সেটি স্পষ্ট করার জন্য এতে রাখা হয়েছে বাংলাদেশের রিক্সা, সবুজ রঙের সিএনজি (অটো রিক্সা) আর বাংলা নামে লেখা গণ পরিবহন। বেশ কিছু ভিডিওতে দেখা যায় এগুলো। গত নভেম্বরে ছবিটির দৃশ্যধারণ হয় ভারতের ঐ শহরে। তখনই ধারণ করা হয়েছিল বেশ ‍কিছু ভিডিও।-বাংলা ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে