বিনোদন ডেস্ক: বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব শোনালেন নতুন খবর। জানালেন, আবারো কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ১৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নিরবের স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। মা-মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। এদিকে নিরব তার দ্বিতীয় কন্যার নাম রেখেছেন সাওদা হোসেন যুওয়াইনাহ্।
এ ব্যাপারে ৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে নিরব গণমাধ্যমকে বলেন, ‘মা-মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। আমরা অনেক খুশি। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।’
এদিকে গত ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। এরপর গত ২০১৭ সালের ২৩ মে তাদের ঘরে প্রথম সন্তান সুহাইমা হোসেন যুওয়াইনাহ্র জন্ম হয়।