বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার নবাগত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার এরই মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গত বছর ভালোবাসা দিবসের আগে তার অভিনীত প্রথম সিনেমা ‘ওরু আধার লাভ’ এর চোখ মারার এক ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তোলে।
এরপর সিনেমার একাধিক ফুটেজ তাকে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে দিয়েছে। এবার ভালোবাসা দিবসের আগে আরেক ফুটেজ এরই মধ্যে ইন্টারনেটে শোরগোল তুলেছে। তবে এবার চোখ মারা নয়, ভাইরাল হয়েছেন চুমুর দৃশ্য।
নতুন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সহ-অভিনেতা রোশন আব্দুল রউফ চুম্বন করছেন তাকে। স্কুল ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরা অবস্থার ওই চুম্বন দৃশ্যে স্কুল জীবন প্রেমের প্রতিচ্ছবি ফুটে উঠেছে বলে মত ইন্টারনেট ব্যবহারকারীদের।