সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:২০:৩২

হাসপাতালে নির্মাতা সালাউদ্দিন লাভলু

হাসপাতালে নির্মাতা সালাউদ্দিন লাভলু

বিনোদন ডেস্ক : বিশিষ্ট অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলুকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিবার ও ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন ধরে সালাউদ্দিন লাভলুর জ্বর ছিল। শনিবার জ্বর আরও বেড়ে যায়। এরপর ল্যাবএইড হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার রক্তের প্লাটিলেট কমে গেছে। 

পরে রোববার রাত সাড়ে নয়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে সালাউদ্দিন লাভলুর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন আতঙ্কের কিছু নেই। তার যথাযথ চিকিৎসা চলছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে