সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:৩৬:৪৪

বাবাকে সাথে নিয়ে ‘সা রে গা মা পা’-তে গান গাইলেন নোবেল!

বাবাকে সাথে নিয়ে ‘সা রে গা মা পা’-তে গান গাইলেন নোবেল!

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো  ‘সা রে গা মা পা’-তে গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশের ছেলে নোবেল। প্রতিটি এপিসোডে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি ।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সা রে গা মা পা’র বিশেষ এপিসোডে নতুন চমক নিয়ে হাজির হয়েছিলেন নোবেল। আর সেই চমকটি হচ্ছে তার বাবার উপস্থিতি।

এইদিন লোবেল রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আকাশ ভরা সূর্য-তারা’ গানটি গেয়েছেন। আর তার গানের সাথে আবৃত্তি করেন তার বাবা। গান শেষে নোবেলের বাবা তার ছেলের গান শেখার প্রসঙ্গে বলেন, নোবেল ছোট বেলায় নোবেল গানের কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা নেয়নি। সেই সময় আমাদের এলাকায় ঘনঘন লোভ শেডিং হতো। আর তখন আমি নোবেলকে নিয়ে গান গাইতাম। এভাবেই গানের প্রতি তার আগ্রহ জন্ম নেয়।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমি নোবেলকে বলি, তুমি গান গেয়ে কী করতে পারবে। তার থেকে আমার গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেটা তুমি দেখাশোনা কর। গানের তো সেই অবস্থা নেই দেশে যা দিয়ে অনেক টাকা আয় করবে। উত্তরের নোবেল আমাকে বলে, কেন জেমস-আইয়ুব বাচ্চু গান গেয়ে আয় করছে তো। আমি তখন বলি, জেমস-আইয়ুব বাচ্চু তো দেশে একজন। তখন সে বলে দেশে নোবেলও একজন।

এই এপিসোডে নোবেল বলেন, আমার প্রথম এবং একমাত্র গানের শিক্ষক আমার বাবা। যদি কোন ব্যক্তির কাছে থেকে শেখা হয় তাহলে সেটা আমার বাবার কাছ থেকেই।

ওপার বাংলায় গান গেয়ে নোবেল জয় করে নিচ্ছেন এপার-ওপার দুই বাংলার দর্শক-শ্রোতাদের মন। জয় করে নিচ্ছেন ‘সা রে গা মা পা, অনুষ্ঠানের বিচারকদের প্রশংসা ও ভালবাসা। নোবেল এখন দুই বাংলার জনপ্রিয় মুখ।

‘সা রে গা মা পা, প্রতিযোগিতায় বাংলাদেশের নোবেল ছাড়াও অংশ নিয়েছেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতীয়া আনিসা এবং মন্টি সিনহা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে