বিনোদন ডেস্ক : প্রেমে বিচ্ছেদের পর মন ভাঙার গল্প খুবই স্বাভাবিক৷ তবে এক্ষেত্রে তার প্রকাশ হল খুবই খারাপভাবে৷ প্রেমিকা প্রাক্তন হতেই তার সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি পোস্ট করলেন টলিউডের নায়ক (তামিল)!
শুধু তাই নয় এই ভিডিওটি প্রকাশ করে তিনি দাবি করলেন যে তাদের শুধু প্রেমই ছিল না৷ তারা গোপনে বিয়ে করেছিলেন৷ এবং যেই ভিডিওটি প্রকাশ করলেন অভিনেতা অভি, তাতে দেখা যাচ্ছে যে তিনি তার বান্ধবীর গলায় মঙ্গসূত্র পরিয়ে দিচ্ছেন৷
বান্ধবী অদিতিও টলিউডের পরিচিত মুখ৷ অদিতির বক্তব্য অনুযায়ী তাদের কখনই বিয়ে হয়নি৷ এমন ভিডিও ভুয়ো বলেই তার দাবি৷ কিন্তু নিজেদের মধ্যে তর্কাতর্কির মাঝেই টলিউডের এই দুই অভিনেতা-অভিনেত্রীর ভিডিও ভাইরাল৷
তামিল ছবির অভিনেতা অভি সারাভানানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী অদিতি মেননের৷ তবে সম্প্রতি সেই প্রেম ভেঙেছে৷ অদিতিকে ইদানিং অন্য এক পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে৷ তার সঙ্গেই অদিতি প্রেম করছেন বলে দাবি করেছেন প্রাক্তন প্রেমিক অভি৷
এমনকি সাংবাদিক সম্মেলন করেও তিনি একথা বলেন যে তাদের বিয়ে হয়ে গিয়েছিল৷ যার সপক্ষে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পোস্ট করেন অভি৷ আপাতত এই ভিডিওটি ভাইরাল৷ এই অন্তরঙ্গ ভিডিওটি পোস্ট করেছেন অভিনেতা, যা দেখিয়ে তিনি দাবি করেছেন যে তাদের বিয়ে হয়েছিল৷
তবে এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন অভিনেত্রী৷ তিনি জানিয়েছেন যে এমন কোন ঘটনাই ঘটেনি৷ তাদের প্রেম থাকলেও তারা বিয়ে করেননি৷ তবে প্রাক্তনের এসব আচরণে তিনি খুবই বিপদের মুখে পড়েছে৷ তার টুইটার বা অন্যান্য সোসাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলেই দাবি অদিতির৷ এবার বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হচ্ছেন বলেই জানিয়েছেন অদিতি৷