সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৪৬:৪৩

এই সুন্দরীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন ভারতের তরুণ ওপেনার?

এই সুন্দরীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন ভারতের তরুণ ওপেনার?

মাত্র তিনটে ছবি করেছেন এখনও পর্যন্ত। তবে ইতিমধ্যেই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নায়িকা। সম্প্রতি সংবাদের শিরোনামে এসেছিলেন অন্য একটি কারণে। ভারতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে এই নায়িকার সম্পর্ক রয়েছে, গুঞ্জন ছিল এমনটাই। 

তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো জনপ্রিয় এই নায়িকার বলিউডে ডেবিউ হয় ‘মুন্না মাইকেল’ ছবিটি দিয়ে। ছবিতে নিধি আগরওয়াল অভিনয় করেছিলেন টাইগার শ্রফের সঙ্গে।

এরপরই তেলুগু ছবির জগতে প্রবেশ। প্রথমেই নাগা চৈতন্যর বিপরীতে অভিনয় করেছিলেন নিধি। ছবিটি জনপ্রিয়তা পায়। চলতি বছর ‘মিস্টার মঞ্জু’ ছবিটিও দর্শকের প্রশংসা পাবে বলেই মনে করা হচ্ছে।

এর পর ‘আই স্মার্ট শঙ্কর’ নামে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। রাম পথিতেনির সঙ্গে এটি তার প্রথম কাজ। মডেলিংয়ের মাধ্যমে বিনোদনের জগতে প্রবেশ নিধির। ঐশ্বর্যা রাইকে নিজের আইডল বলেন তিনি।

বলিউডেও একটি ছবিতে সই করেছেন তিনি। ‘টয়লেট এক প্রেমকথা’র পরিচালক শ্রী নারায়ণ সিংয়ের সঙ্গে কাজ করার কথা তার। ভারতীয় দলের ওই ক্রিকেটারের সঙ্গে ‘মুন্না মাইকেল’ ছবি মুক্তির পরেই দেখা গিয়েছে তাকে। 

রেস্তোরাঁয় গিয়েছিলেন দু’জনে। সেই ছবিও পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের সঙ্গে নিধির বিশেষ বন্ধুত্ব রয়েছে, বলছেন অনেকেই। নিধি যদিও বলেছেন তারা শুধুই পরস্পরের বন্ধু। আপাতত কেরিয়ারে মন দিতে চান তিনি। আর ডেটিংয়ে গেলেও লুকানোর কিছু নেই, বলছেন তিনি।

রাহুল বলেছেন, দু’জনেই তারা বেঙ্গালুরুর বাসিন্দা। বহু বছরের বন্ধু। একই শহরের দুটো মানুষ কি বন্ধু হতে পারে না? আর কখনও সম্পর্কে গেলে লুকিয়ে রাখার মানুষ তিনি নন। বরং নিজের সঙ্গীকে ‘প্রিন্সেস’-এর মতোই রাখবেন, জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে