সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৫৩:৩৪

অস্কারে সেরা অভিনেতা রামি মালেক, অভিনেত্রী অলিভিয়া

অস্কারে সেরা অভিনেতা রামি মালেক, অভিনেত্রী অলিভিয়া

বিনোদন ডেস্ক : অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন আমেরিকান তারকা রামি মালেক। ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য এবছর তার হাতে উঠলো অস্কার।

৯১তম অস্কার পুরস্কার জিততে রামি মালেকের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হয়েছে ক্রিস্টিয়ান বেল ও ব্রাডলি কুপারের। তবে শেষ পর্যন্ত পুরস্কার উঠেছে রামি মালেকের হাতে।

অন্যদিকে ৯১ তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। 'দ্য ফেভারিট' সিনেমার জন্য প্রথমবারের মতো অস্কার জিতেছেন তিনি।

এ বছর সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গ্রেন ক্লোজ ও অলিভিয়া কোলম্যানের মধ্যে। দ্য ওয়াইফ সিনেমায় অভিনয়ের জন্য গ্লেন ক্লোজ গোল্ডেন গ্লোব জিতে নেয়ায় অনেকেই মনে করেছেন তার হাতেই যাবে অস্কার। তবে শেষ পর্যন্ত অস্কার গেছে অভিলিয়ার হাতে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯১তম আসরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায়। এবারের আসরে কোনো উপস্থাপক নেই। আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে