সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২৪:৪৮

চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন এই বিমান ছিনতাইকারী

চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন এই বিমান ছিনতাইকারী

বিনোদন ডেস্ক: বাংলাদেশ বিমানের বোরিং-৭৩৭ মডেলের উড়োজাহাজ ছিনতাইকারী কথিত মাহাদীর (মাহমুদ পলাশ) চিত্রনায়িকার সিমলার স্বামী। ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে নিহত হওয়া পলাশের পরিচয় জানা গেছে। সাগর, পলাশ, মাহাদী ও মাহাবি- চারটি নাম পাওয়া গেছে তার। এছাড়াও সামনে এলো নতুন তথ্য, আর তা হলো চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

সিমলাকে বিয়ে করার পর তিনি শোবিজে জড়িয়েছিলেন সরাসরি। প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন। নিজেও করেছেন অভিনয়। পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’ তার একটি।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ ও আর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। কবর চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ‘নাতি’ চরিত্রে অভিনয় করেন পলাশ। কবিতার দাদু চরিত্রে তারিক আনাম খান, দাদি চরিত্রে নওশাবা, ছেলের চরিত্রে শিমুল খান, ছেলের বউয়ের চরিত্রে চম্পা, আর বুজি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে