মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:৪১:৩৪

যে কারণে পলাশকে ডিভোর্স দিয়েছিলেন; জানালেন শিমলা

যে কারণে পলাশকে ডিভোর্স দিয়েছিলেন; জানালেন শিমলা

নিউজ ডেস্ক : চট্টগ্রামে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা যুবকের নাম পলাশ আহমেদ। যাকে কেউ কেউ অভিনেত্রী শিমলার স্বামী বলে জানেন। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা বলে ১৭এ সিটের টিকিট কাটা পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে।

পলাশের বাবা পিয়ার জাহান সরদারের কথায় নায়িকা শিমলাকে নিয়ে একাধিকবার নারায়ণগঞ্জের বাড়িতে গিয়েছে তার ছেলে। সিমলাকে স্ত্রী হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছে পলাশ। পরিবারের সঙ্গে সময়ও কাটিয়েছে। প্রশ্নটা হলো তাহলে ডিফোর্স দিলেন কেন শিমলা।

সে কথাও জানালেন শিমলা। শিমলা জানান, কিছু সমস্যা ছিল বলেই ডিভোর্স হয়েছে। তার মানসিক সমস্যাই এর মূল কারণ। গত ৬ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়।

শিমলা পলাশের বাড়িতে গেলে সে সময় পলাশের বাবা শিমলাকে বলেছিলেন, তোমার সঙ্গে পলাশের বয়সের এত ব্যবধান, কীভাবে আমার ছেলেটাকে বিয়ে করেছ? যাহোক, বিয়ে যেহেতু করেই ফেলেছ, আমার ছেলেটা যাতে ভালো হয়ে যায় সেদিকে খেয়াল রেখো।

পলাশের বাবার এ কথা অনুযায়ী স্পষ্ট, বয়সের পার্থক্য থাকলেও সিমলার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিল পলাশ। তার এ কথার আরও কিছুটা সত্যতা খুঁজে পাওয়া যায় পলাশের ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন পোস্ট ও ছবি থেকে। বেশকিছু ছবিতে তাদের অন্তরঙ্গভাবেও দেখা গেছে।

বিয়ের প্রসঙ্গে এতদিন মুখ না খুললেও রোববারের ঘটনার পর সোমবার সন্ধ্যায় দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে শিমলা বলেন, 'পলাশের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে। চার মাস আগেই আমি তাকে ডিভোর্স দিয়েছি।'

পলাশের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পরিচালক রশিদ পলাশের জন্মদিনের আয়োজনে তাদের দেখা হয়। পরিচয়ের সূত্র ধরে প্রেম ও ২০১৮ সালের ৩ মার্চ তাদের বিয়ে হয়। ওই বছরেরই শেষ দিকে ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

শিমলা আরও বলেন, আমি শুরুতে মাহিবী জাহান পলাশকে 'কবর' নামের স্বল্পদৈর্ঘ্যের প্রযোজক আর অভিনেতা হিসেবেই চিনতাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে