বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৪২:০২

নিহত সেনাদের পরিবারকে ১৫ কোটি রুপি দিলেন শাহরুখ খান

 নিহত সেনাদের পরিবারকে ১৫ কোটি রুপি দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত সেনাদের পরিবারকে ১৫ কোটি রুপি সাহায্য করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

আর এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। শাহরুখকে আক্রমণ করা হয়। তবে পরে জানা যায় এই খবরটি আদৌ সত্যি নয়।

এ বিষয়ে বলিউড পরিচালক হানসাল মেহেতা বলেন, শাহরুখ খানের বিরুদ্ধে যে খবর চলছে তার পুরোটাই মিথ্যা। তার মতো হৃদয়বান সুপারস্টার আমি দেখিনি। আমার জানা এমন অনেক তথ্য আছে যেখানে শাহরুখ কোনো প্রচারণা না করে মানুষের কল্যাণে সাহায্য করেছেন।

মেহতার এমন বক্তব্যের পরই দেশটির কংগ্রেস নেতা সালমান নিজামি এক টুইটবার্তায় জানান, পুলওয়ামায় নিহত সেনাদের পরিবারের জন্য শাহরুখ ১৫ কোটি রুপি সাহায্য করেছেন। 

তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে কোনো বিবৃতি না এলেও তার এক ভক্ত একটি ভিডিও পোষ্ট করেছেন। ভিডিওতে শাহরুখ বলেছিলেন, যাঁরা আমার দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের কথার উত্তর দেওয়ার তিনি প্রয়োজন বোধ করেন না। আমি দেশকে ভালোবাসি সেটা জাহির করার দরকার নেই।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনায় ভারত ও পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। এর পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেলিব্রেটিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে