বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:৫১:৪১

হিরো আলমের নতুন চমক 'কামড় দিও না'

হিরো আলমের নতুন চমক 'কামড় দিও না'

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ইতোমধ্যেই ব্যাপক পরিচিত একটি নাম হিরো আলম । সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উচ্চ আদালতে রিট করে প্রার্থীতা ফিরে পেয়েছিলেন তিনি। ভোটের দিন ভোট বর্জন করেও আলোচনাও আসেন তিনি। 

এর আগে ইউটিউবে কিছু মিউজিক ভিডিও প্রকাশ করে খুব দ্রুততার সঙ্গে সবার নজরে চলে আসেন হিরো আলম। এবার নিজের কন্ঠে 'কামড় দিও না' শিরোনামে একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি মার্ক মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে। গানটির সংগীতায়োজন করেছেন রাহুল। 

এ বিষয়ে হিরো আলম বলেন, আমার ইচ্ছা ছিলো আমি বড় সুপার স্টার হবো তাই হয়েছি। এবার ইচ্ছা হলো আমি গান গাইবো। সেটাও করলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে