রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ০১:৩৭:২৮

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে বিপদে বলি তারকারা

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে বিপদে বলি তারকারা

বিনোদন ডেস্ক: চলমান উত্তেজনায় ভারতের ভূপাতিত বিমানের আটক পাইলট অভিনন্দন বর্তমানকে খুব দ্রুততম সময়েই হস্তান্তর করেছে পাকিস্তান। তবে গতকাল শুক্রবার পাইলটের মুক্তি নিয়ে উদ্বিগ্ন ছিল পুরো বিশ্ব। এদিকে অভিনন্দনকে মুক্তির কথা শোনার পর থেকেই একে একে স্বাগতম জানিয়ে টুইট করেছেন বলিউডের তারকারা। একই সঙ্গে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলার প্রতি তাদের সম্মান দেখানো নিয়ে ইতিমধ্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে ট্রোলের শিকার হয়েছেন অনেক নামকরা তারকারা।

পাইলট অভিনন্দনকে নিয়ে শাহরুখ খান লিখেন, বাড়ি ফেরার মতো আর অনুভুতি হয় না। বাড়ি হচ্ছে ভালোবাসা, আশা এবং স্বপ্নের জায়গা। আপনার সাহসিকতা আমাদের শক্তিশালী করেছে। মন থেকে অভিনন্দন। কিং খানকে কটাক্ষ করে একজন লিখেন, স্যার আপনার ছবি থেকে ওই উক্তিটি বলেন না, ‘অনেক বছর পর আজ পাকিস্তান বন্ধুত্বের হাত বাড়িয়েছে, আজ হাত পিছিয়ে নেওয়ার মানে হচ্ছে আগামী ৭০ বছরের শত্রুতা।’

পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ফওয়াদ হোসেইন এই প্রসঙ্গে টুইটে বলেন, ‘সবচেয়ে ভালো জিনিস হবে, বলিউডের অভিনেতাদের উচিত তারা যে বিষয়ে জানেন না সে বিষয় নিয়ে নাক না গলানো। কারণ তাদের মধ্যে বেশিরভাগই এখনও স্কুল পাশ করেননি। তাদের মধ্যে মৌলিক জ্ঞানের অভাব রয়েছে। যুদ্ধ নিয়ে এমন জোকারদের কথা বলা উচিত না যারা নাকি ভাগ্যের কারিশমায় আজ সেলিব্রেটি হয়ে গেছেন।’

সালমান খান লিখেন, ‘ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জন্য শ্রদ্ধা। জয় হো।’ আর এর সমালোচনা করে এক নারী লিখেন, ‘এমন একজন যে ‘বিং হিউম্যান (মানুষ হও)’ এর মতো একটি সংস্থা চালান, সে কিনা যুদ্ধে অনুপ্রেরণা দিচ্ছেন। বিরক্তিকর, ভণ্ড।’

সাবেক মিস ওয়ার্ড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেন, ‘জয় হিন্দ #ভারতবিমানবাহিনী।’ প্রিয়াঙ্কার এই টুইটকে কটাক্ষ করে একজন লিখেন, ‘এই নারী জাতিসংঘের শুভেচ্ছা দূত হওয়া সত্ত্বেও দেখেন কীভাবে যুদ্ধের জন্য উত্তেজনা দিচ্ছেন।’

রণবীর সিং লিখেন, ‘দেশে স্বাগতম অভিনন্দন। আমাদের পুরো জাতির জন্য আপনি প্রেরণা। জয় হিন্দ।’ তাকে সমালোচনা করে পাল্টা টুইটে একজন লিখেন, ‘একটি পুরো জাতির আদর্শ হলো এমন একজন পাইলট যে কিনা তার মিশনে ব্যর্থ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং শত্রুর তারিফ করা হলো হাস্যকর।’

অভিনেত্রী আনুশকা শর্মা লিখেন, ‘পুরো জাতি আজ আপনাকে স্বাগতম জানাচ্ছে অভিনন্দন। একজন আসল যোদ্ধা।’ তাকে ট্রোল করে এক পাকিস্তানি নাগরিক লিখেন, ‘অভিনন্দনকে আটকও আমরা করেছি, মুক্তিও দিলাম আমরা। আর হিরো হয়ে গেলো অভিনন্দন। হাস্যকর!’

প্রীতি জিন্তা বলেন, ‘আজ একজন জঙ্গিকে হত্যা করায় আগামীকাল অসংখ্য নিষ্পাপ জীবন বেঁচে গেল। আমি ভারতীয় বিমান বাহিনীকে স্যালুট করি এই বিষয়টি সফল করার জন্য এবং সীমান্তের বাইরে গিয়ে জঙ্গিদের আস্তানা ধ্বংস করার জন্য।’ এ সময় তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন, ‘জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ইন্ডিয়া স্ট্রাইক ব্যাক।’

প্রীতির এই টুইটের জবাবে একজন লিখেন, ‘এখন আর কোনো দ্বিধা নেই, আপনি আসলেই আমানের উপযুক্ত নন। প্রসঙ্গত, উর্দু শব্দ আমান অর্থ শান্তি। আর প্রীতির সাবেক প্রেমিকের নামও ছিল আমান বার্মা।’

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা লিখেন, ‘স্বাগতম উইং কমান্ডার অভিনন্দন। আপনি সত্যিকার অর্থেই আমাদের হিরো। আপনার সাহসিকতা প্রদর্শনের জন্য দেশ আপনাকে স্যালুট করে।’ এ সময় তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন, ‘জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক অভিনন্দন।’

সানিয়াকে কটাক্ষ করে একজন লিখেন, ‘আপনার স্বামী না পারছে আপনাকে সামলাতে, না পারছে ক্রিকেট দলকে।’

ভিরাট কোহলি অভিনন্দনের ছবি টুইট করে লিখেন, ‘রিয়েল হিরো। আমি আপনার কাছে মাথা নত করি। জয় হিন্দ।’ জবাবে একজন টুইট করেন, ‘আপনি এর আগে মোহাম্মদ আমীরের (পাকিস্তানের ক্রিকেটার) কাছেও মাথা নত করেছেন। পাকিস্তান জিন্দাবাদ।’

অজয় দেবগন লিখেন, সেরাদের সঙ্গে পাঙ্গা নিলে অন্যদের মতো মরতে হবে। জয় হিন্দ। এই অভিনেতাকে কটাক্ষ করে একজন লিখেন, ‘অজয় দেবগান হলেন ৭ বছর বয়সী আমি। যখন আমি বলতাম, ইস্ট ওর ওয়েস্ট, পাকিস্তান ইজ দ্য বেস্ট।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে