রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ০২:৪৫:৩৪

যে নায়ককে চুমু খেতে আপত্তি নেই তামান্নার

যে নায়ককে চুমু খেতে আপত্তি নেই তামান্নার

বিনোদন ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা তামান্না যে কোনো ছবিতে সাক্ষর করার আগে অদ্ভুত এক শর্ত দেন। তার পরেই ছবিতে সাক্ষর করেন তিনি। কিন্তু বলিউডের এমন একজন অভিনেতা আছেন, যার জন্য সব শর্ত ভুলে যেতে রাজি অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি অনস্ক্রিন কাউকে চুমু দেই না। কনট্র্যাক্টেও তাই লেখা আছে। তবে বন্ধুদের সঙ্গে প্রায়ই মজা করে বলি, যদি কখনো অনস্ক্রিন হৃত্বিককে চুমু দেওয়ার প্রস্তাব আসে, আমি এক্কেবারে না করব না।’

ভারতীয় এক গণমাধ্যমে জানানো, কোনো ছবি সাক্ষর করলে তার কনট্র্যাক্টে কী লেখা থাকে তা আগে জেনে নেন তামান্না। কারণ ছবিতে সহ-অভিনেতাকে অনস্ক্রিন চুম্বন করবেন না তিনি। কিন্তু বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের জন্য এসব শর্ত ভুলে যেতে রাজি তামান্না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্না জানান, কিছুদিন আগে হৃত্বিকের সঙ্গে তার দেখা হয়েছিল। তাকে দেখে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। স্কুল পড়ুয়ার মতোই আনন্দে গদগদ হয়ে নিজে গিয়েই আলাপ করেছিলেন হৃত্বিকের সঙ্গে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে