রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ০৩:২৭:১৭

জেমসের গান গেয়ে আবারও ‘সারেগামাপা’র মঞ্চ মাতালেন নোবেল

 জেমসের গান গেয়ে আবারও ‘সারেগামাপা’র মঞ্চ মাতালেন নোবেল

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-তে গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। প্রতিটি এপিসোডে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি । ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত এই অনুষ্ঠানে নোবেল আবারও গাইলেন ‘তারায় তারায়’ গানটি।

নোবেলের কণ্ঠে জেমসের এই গানটি শুনেই মুগ্ধ হয়েছেন এই প্রতিযোগিতার বিচারকরা। গানটি গাওয়ার পর সারেগামাপার মঞ্চের পরিবেশ বদলে যায়। বিচারকদের কাছ থেকে নোবেল পেয়েছেন অসাধারণ সব মন্তব্য। বিচারকরা নোবেলকে এমন গান গাওয়ার জন্য ধন্যবাদও জানান।

বিচারকের আসনে বসা শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর ও শান্তুনু মৈত্রকেও দেখা যায় মাথা দুলিয়ে গানটি উপভোগ করতে। গান শেষে তারা নোবেলের গায়কীর প্রশংসাও করেন। শান্তুনু মৈত্র উঠে গিয়ে নোবেলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। মোনালী ঠাকুর নোবেলের গানে মুগ্ধ হয়ে তাকে চকলেট উপহার দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে