রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ০৮:১০:৩০

আর একলা নই, বিশেষ কেউ এসেছে কঙ্গনার জীবনে!

আর একলা নই, বিশেষ কেউ এসেছে কঙ্গনার জীবনে!

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি ঠোঁটকাটা হিসেবেই পরিচিত। অকপটে মুখের উপর সত্যি কথা বলতে পারেন। এছাড়াও লোকের খুঁত ধরতে তিনি পিছপা হন না। তিনি কঙ্গনা রানাউত, বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী। 

দর্শকেরা তার অভিনয়ের ভক্ত। কিন্তু তার কথাবার্তা খুব একটা পছন্দ করেন না কেউ। অতীতে হৃত্বিক রোশনের সঙ্গে কাদাছোঁড়াছুড়ি লোকে এখনও মনে রেখেছে। তবে পুরানো কাসুন্দি ঘাঁটতে নারাজ তিনি। ফিরে তাকাতে চান না পেছনেও। 

তাই তো তিনি বললেন, আমার জীবনে নতুন কেউ এসেছে। আমি মুভ অনে বিশ্বাসী। এককালে প্রেমে বিতৃষ্ণা ছিল। কিন্তু এখন প্রেমেই ভাসছি। ভালোবাসা, জীবনে তোমায় পেয়ে আমি খুব খুশি। আমার সঙ্গে থেকো। এছাড়াও তিনি বলেন, যে কোনও শিল্পীর জীবনে ভালোবাসা খুবই দামি। নইলে কাজের গতি কমে আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে