বিনোদন ডেস্ক : 'সবে তো এসেছেন, খুব ভালো মেহমান নওয়াজি হবে আপনার!' এই মন্তব্যের সঙ্গে ছবি দেওয়া ছিল ভারতীয় বিমানসেনা অফিসার উইং কামান্ডার অভিনন্দন বর্তমানের।
যে ছবিতে দেখা যাচ্ছে, উইং কামান্ডার অভিনন্দনকে চোখ বেঁধে, হাত, বেঁধে অসম্মানজনকভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মন্তব্য ও ছবিটি পোস্ট করেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। যিনি এককালে ভারতে আসেন 'নায়িকা' হয়ে ওঠার স্বপ্ন নিয়ে। মুম্বাই ইন্ডাস্ট্রিতে তিনি কাজও করেন।
ভারতীয় বায়ুসেনা অফিসারকে নিয়ে এমন ঘৃণ্য মন্তব্য করায় বীণা মালিককে একহাত নিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরা এক টুইট বার্তায় জানান, বীণাজি আপনার লজ্জা হওয়া উচিত। আপনার এই ভাবনা চিন্তার জন্য লজ্জা হওয়া উচিত।.... আমাদের অফিসার একজন হিরো.. তিনি সাহসী, সম্মানীয় ব্যক্তি। আপনাদের যে মেজর প্রশ্নগুলি করছিলেন তার কাছ থেকে কিছুটা ভদ্রতার আশা ছিল।
স্বরা জানান উইং কমান্ডার ধরা পড়ার মুখেও অত্যন্ত শালীনতা ও সাহস দেখিয়েছেন। যা কুর্ণিশ করার মতো বিষয়।