মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ০১:১৫:৩৩

দীপিকার 'অতীত' নিয়ে কি দুশ্চিন্তায় রণবীর?

দীপিকার 'অতীত' নিয়ে কি দুশ্চিন্তায় রণবীর?

বিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বিয়ে করেছেন গত নভেম্বরে। কিন্তু রণবীর সিংয়ের আগে রণবীর কপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। অন্তত এমনটাই গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। আপাতত তিনি রণবীর সিংহের স্ত্রী।

কিন্তু দীপিকার স্বামী কি তাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন? অন্তত স্ত্রী প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে রণবীরের?

সম্প্রতি রণবীর সিংকে প্রকাশ্যেই এই প্রশ্ন করা হয়েছিল। এড়িয়ে না গিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন নায়ক। রণবীর বলেছেন, “আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যেভাবে ভালবাসি তেমনটা আর কেউ পারবে না।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে