মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ১২:৩৬:০৩

এবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাহসান

এবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাহসান

বিনোদন ডেস্ক: তাহসান-মিথিলা। বাংলাদেশের শোবিজ জগতে সবচেয়ে প্রশংসিত জুটিগুলোর একটি। তবে দীর্ঘ দিনের এই জুটির অবসান ঘটেছে বেশ কিছু দিন আগে। যে কারণে ভক্তাদের কাছ থেকে সমালোচিত হন তারা। আর দু’জনেই একা আছেন। দু’জনে সমন্বয় করে একমাত্র মেয়ে আয়রার সঙ্গে সময় দিচ্ছেন।

এদিকে, সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাহসান। নিজের ক্যারিয়ারের প্রথম ছবি ‘যদি একদিন’র প্রচারে এসে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমার শিক্ষা হয়ে গেছে। ব্যক্তিজীবনের কিছু আমি আর কাউকে জানাতে চাই না। একবার জানিয়ে দেখেছি, মানুষ আমার ব্যক্তিগত জীবনকে তার ব্যক্তিগতজীবন মনে করে। আমি সেটা তো হতে দিতে পারি না।

তাহসান বলেন, শুধু ভক্ত না। ভক্তের বাইরেও অনেকে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে, যেটা আমার ভালো লাগেনি।

শোবিজের এ জনপ্রিয় তারকা আরও বলেন, বিয়ে নিয়ে কথা বললে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়। যত বেশি গল্প বানাতে পারবে, ততই ব্যবসা হবে। বিচ্ছেদের সময়টাতে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই তো আর ভালো সাংবাদিকতা করেন না। ব্যক্তিজীবন নিয়ে আমি আর কথা বলার সুযোগটা কাউকে দিতে চাই না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে