বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯, ১০:৪৩:৫১

হঠাৎ সিদ্ধান্ত বদল শাবনূরের, অস্ট্রেলিয়ায় পড়বে আইজান

হঠাৎ সিদ্ধান্ত বদল শাবনূরের, অস্ট্রেলিয়ায় পড়বে আইজান

বিনোদন ডেস্ক: চেয়েছিলেন একমাত্র ছেলে আইজান নেহান বাংলাদেশে পড়াশোনা করুক। বারিধারার সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। স্কুলটির অন্যতম উপদেষ্টা তিনি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলেছেন শাবনূর। এখন অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের কাছে রেখে আইজানকে পড়াতে চান। 

ফেব্রুয়ারিতে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়িও দিয়েছেন। এর মধ্যে স্কুলে ভর্তির সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন শাবনূরের মা আমেনা খাতুন। তিনি বলেন, ‘শাবনূর চায় আইজান ভালোভাবে পড়াশোনা করুক। পরিবারের মুখ উজ্জ্বল করুক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে