শুক্রবার, ০৮ মার্চ, ২০১৯, ০৯:১২:৩১

খুব বড় ভুল করে ফেলেছেন; জানালেন অমিতাভ বচ্চন

খুব বড় ভুল করে ফেলেছেন; জানালেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : খুব বড় ভুল তিনি করে ফেলেছেন। আর এজন্য তাকে অনেক 'গালি'ও শুনতে হয়েছে। একটি সিনেমার প্রচারে এসে এমনই জানালেন বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট 'অ্যাকটিভ' তিনি। 

সম্প্রতি তিনি তার ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। মরিশাসে তোলা ছবি। চোখে কালো সানগ্লাস। আর পরনে স্নানের পোশাক। ছবির তলায় মরিশাসে সেবার প্রথম যাওয়ার সুখস্মৃতির কথাও তুলে ধরেন বিগ বি।

তারপর তিনি একটি সিনেমার প্রচারে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকরা ওই ছবিটি নিয়ে তাকে প্রশ্ন করতেই অমিতাভ অকপটে বলেন, ওই ছবি পোস্ট করা তার বড় ভুল। এজন্য তাকে গালমন্দও শুনতে হয়েছে। 

তিনি বলেন, মরিশাসে ওই ছবিটি একজন তুলেছিলেন সে সময়ে। তিনিই হালে নিজের পরিচয় দিয়ে ছবিটি পাঠান। ছবিটি পাওয়ার পর তিনি সেটি ট্যুইটারে তুলে দেন বলে জানান অমিতাভ। কিন্তু সেটা তার বড় ভুল ছিল বলে এখন মনে করছেন কিংবদন্তী।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন তার পুরানো দিনের ছবি পোস্ট করেই থাকেন। স্মৃতি রোমন্থন করেন। সেসব মনে রাখার মত ছবি সকলের সঙ্গে ভাগাভাগি করে নেন। কিন্তু এই ছবিটি নিয়ে তার বোধহয় আক্ষেপটা থেকেই গেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে