বিনোদন ডেস্ক : তারকাদের বিয়ে ও বিচ্ছেদ প্রায়ই সামনে আছে। এর মধ্যে কিছু ঘটনা সত্য হয়ে প্রকাশ্যে আসে, আবার কিছু ঘটনা গুঞ্জন হয়েই থেকে যায়। কয়েক দিন ধরে মিডিয়া পাড়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিচ্ছেদের গুঞ্জন উঠেছে।
আলোচিত কয়েকজন দম্পতির সংসার ভাঙার পর নতুন এক গুঞ্জন সামনে আছে। শোনা যাচ্ছে, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার সংসার জীবন ভালো যাচ্ছে না। তবে কি বিষয়টি সত্যি?
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘কিছু মানুষের কাজ গুঞ্জন রটানো। তারা সে কাজটাই করছে। আসলে আমাদের সংসার জীবনে এমন কিছু হয়নি। আমরা একসঙ্গেই থাকছি, একই আছি।’
এই অভিনেত্রী বলেন, ‘অপুর সঙ্গে আমি এখন (শনিবার) সিলেট থেকে ঢাকায় আসছি। জরুরি এক সংবাদে শুক্রবার সকালে আমরা শ্বশুরবাড়ি গিয়েছিলাম। এখন আমরা ঢাকার পথে।’
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ২০১৭ সালের ২৫ মে বিয়ের পিঁড়িতে বসেন। তার বর সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া পরিবেশে মাহির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।