রবিবার, ১০ মার্চ, ২০১৯, ১২:৪৯:৪৮

পিরিয়ড আমার জীবন শেষ করে দিল : ডাকোটা জনসন

পিরিয়ড আমার জীবন শেষ করে দিল : ডাকোটা জনসন

বিনোদন ডেস্ক : পিরিয়ডের নানা সমস্যায় মেয়েরা সকলেই যে ভুক্তভোগী এ আর নতুন কি। বর্তমানে জীবনযাত্রার পরিবর্তনে সেই সমস্যা বরং বেড়েছে কমেনি। 

হরমোনের হয়রানিতে জেরবার এখনকার টিন-কন্যারা। সেই সমস্যা থেকে বাদ পড়েননি জনপ্রিয় হলিউড নায়িকা ডাকোটা জনসন। 

ডাকোটা জানালেন, 'প্রতি মাসের এই কয়েকটা দিন আমার কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। হরমোনের পরিবর্তন আমার মনে খুবই খারাপ প্রভাব ফেলে। এছাড়াও শারীরিক সমস্যা তো আছেই। 

তিনি জানান, এমনকী চিকিৎসকেরাও বুঝতে পারেন না আমাকে ঠিক কি ধরনের ওষুধ দেওয়া উচিত। এই সমস্যায় বার্থ কন্ট্রোল যে সব পিল দেওয়া হয় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পিরিয়ড আমার জীবন শেষ করে দিল।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে