রবিবার, ১০ মার্চ, ২০১৯, ০৩:৪৮:৩৯

মালয়েশিয়ায় নিরবের সাফল্যে যা বললেন শাকিব খান

মালয়েশিয়ায় নিরবের সাফল্যে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয়তা পেয়েছে মালয়েশিয়ায় নিরবের ছবি ‘বাংলাশিয়া ২.০’।যেকারণে মালয়েশিয়ান, চাইনিজ দর্শকদের প্রিয়মুখে পরিণত হয়েছেন নিরব। দেশটির নানা ভাষার গণমাধ্যমও নিরবকে নিয়ে চর্চা হয়েছে।ছবিটির এমন সাফল্যে নিরবকে নিয়ে নতুন ছবি নির্মাণের কথা ভাবছেন ‘বাংলাশিয়া ২.০’র প্রযোজক।

নিরবকে অভিনন্দন জানাচ্ছে ঢালিউড তারকারা। নিরবকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই ছবির বর্তমান সুপারস্টার শাকিব খান।বিদেশের মাটিতে দেশি কোনো শিল্পীর এমন অভাবনীয় সাফল্য অর্জনে উচ্ছ্বসিত শাকিব খান।

শাকিব খান বলেন, ‘আমাদের দেশের একজন নায়কের অভিনয়ে মুগ্ধ অন্যদেশের নাগরিকেরা। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি।’বাংলা সিনেমার পড়ন্ত লগনে নিরব নতুন আশা জাগিয়েছে মন্তব্য করে শাকিব আরও বলেন, ‘নিরবের এখন উচিত হবে নিজের অভিনয়, ক্যারিয়ারের প্রতি আরও মনযোগী হওয়া।’

এদিকে শাকিব খানের মুখে এমন প্রশংসাসূচক বক্তব্য শুনে খুশি নিরবও।

এ বিষয়ে নিরব বলেন, ‘শাকিব ভাইয়ের মতো সুপারস্টারের কাছ থেকে এমন প্রশংসা শুনে অনেক ভালো লাগছে। আমার ছবির সাফল্যে তিনি অনেক খুশি হয়েছেন।’

শাকিব সবসময়ই নানা পরামর্শ দেন জানিয়ে নিরব আরও বলেন, মালয়েশিয়া থেকে দেশে ফিরেই শাকিব ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে নিয়মিত এমন ভালো কাজের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে