রবিবার, ১০ মার্চ, ২০১৯, ০৩:৫৭:১৮

সোহেল রানার হার্টে দুটি ব্লক

সোহেল রানার হার্টে দুটি ব্লক

বিনোদন ডেস্ক: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। গত ২ মার্চ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে হার্টে দু’টি ব্লক। উন্নত চিকিৎসা শেষে গত ৮ মার্চ রাত ১২টায় ঢাকা এসেছেন সোহেল রানা। বর্তমানে সোহেলে রানার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

রবিবার (১০ মার্চ) সোহেল রানা জানান, আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি বেঁচে ফিরে এসেছি। আমি বুঝতেও পারিনি আমার হার্টে ব্লক হয়েছিল। ডাক্তারি পরীক্ষার পর জানতে পারি আমার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। ওই মুহূর্তে প্রস্তুত ছিলাম না অপারেশন করার জন্য। ডাক্তারের পরামর্শে আমার অপারেশন করানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি ৮ মার্চ রাত ১২টায় ঢাকায় এসেছি। এখন সম্পন্ন বিশ্রামে রয়েছি। ডাক্তার আমাকে ভারি কাজ করতে নিষেধ করেছেন। আমি এখন তাদের পরামর্শ অনুযায়ী চলাফেরা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সোহেল রানা আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে