রবিবার, ১০ মার্চ, ২০১৯, ০৮:৫৪:২৪

ভারতে ফিরে শেখ হাসিনার সান্নিধ্যে আপ্লুত হয়ে যা বললেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী

ভারতে ফিরে শেখ হাসিনার সান্নিধ্যে আপ্লুত হয়ে যা বললেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী

বিনোদন ডেস্ক : জন্মভূমি বাংলাদেশের ময়মনসিংহ হলেও ভারতের সংগীতশিল্পী হিসেবেই অধিক পরিচিত মিতালী মুখার্জি। সম্প্রতি ঢাকায় পুলিশ সপ্তাহের একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন তিনি। 

সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ হয় তার। এরপর ভারতে ফিরে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কাটানোর সময়ের কথা বিশেষভাবে উল্লেখ করেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা।

উপমহাদেশের প্রখ্যাত এ সঙ্গীতশিল্পী গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর মধ্যে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা বিদ্যমান তা আমি নিজেও সেদিন উপলব্ধি করেছি। তিনি যখন আমার মাথায় হাত রাখলেন পুষ্পাঞ্জলির মতো মনে হলো আমার।’

শেখ হাসিনা প্রসঙ্গে গুণী এই কণ্ঠশিল্পী বলেন, ‘শিল্প, সাহিত্য তথা সংস্কৃতি অঙ্গনের মানুষের প্রতি তার যে অপরিসীম ভালোবাসা সে দৃষ্টান্ত তো নানা সময়ে পেয়েছে দেশবাসী, আমিও দেখেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে