মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ০৩:১৪:৫৩

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মেয়ে তানি লায়লা

 কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মেয়ে তানি লায়লা

বিনোদন ডেস্ক: ছোট বয়স থেকেই গানের সাথে আছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তবে শিল্প হিসেবে নয়, সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর সুরে গান গাইলেন তার মেয়ে তানি লায়লা। গানের শিরোনাম ‘আমি কেন তোমারই হয়ে গেছি’।

গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। সম্প্রতি লন্ডনে রাজা কাশেফের স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে বরেণ্যশিল্পী রুনা লায়লা বলেন, ‘মেয়ের জন্য সুর করা, এটা অন্যরকম এক অনুভূতি। গানের কথাগুলো চমৎকার। চেষ্টা করেছি, কথার সঙ্গে মিলিয়ে সুন্দর একটি সুর করার। গানটি ওর কণ্ঠে দারুণ হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

‘আমি কেন তোমারই হয়ে গেছি’ গানের মধ্য দিয়ে প্রায় ১৪ বছর পর গানে ফিরলেন তানি লায়লা। তিনি জানান, শিগগিরই গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে ভিডিও আকারে প্রকাশ হবে।

এদিকে, সম্প্রতি নিজের সুরে গান গেয়েছেন রুনা লায়লা। গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’। কবির বকুলের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটি শিগগিরই প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে