শনিবার, ১৬ মার্চ, ২০১৯, ০১:৪৩:৩৬

দুর্ঘটনায় আহত নায়িকা পপি

দুর্ঘটনায় আহত নায়িকা পপি

বিনোদন ডেস্ক: চট্টগ্রামে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বীমা কোম্পানি’র প্রচারণামূলক একটি বিজ্ঞাপনের শুটিংয়ে স্কুটি চালাতে গিয়ে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এ সময় হাতে ও পায়ে বেশ আঘাত পান তিনি।

আহতের বিষয় গণমাধ্যমকে পপি জানান, বিজ্ঞাপনের শুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্য আছে। স্কুটি চালাতে গিয়ে, ব্যালেন্স রাখতে পারিনি। পড়ে গিয়ে হাতে ও পায়ে বেশ আঘাত পেয়েছি। এখন চট্টগ্রামে আছি, ঢাকায় ফিরেই ডাক্তারের কাছে যাবো।

পপি আরো জানান, বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে গতকাল তিনি চট্টগ্রামে গিয়েছেন। শুটিংয়ের শেষ মুহূর্তে গিয়ে এই দুর্ঘটনা শিকার হন পপি। আগামীকাল রবিবার ঢাকায় ফিরবেন তিনি।  

বীমা কোম্পানি’র প্রচারণামূলক এই বিজ্ঞাপটি নির্মিত হচ্ছে প্লান বি-এর ব্যানারে। এটি নির্মাণ করছেন তৌহিদুল ইসলাম বলেন, পপি আপু বেশ সাহসী একজন অভিনেত্রী। শুটিংয়ের সময় তাকে বললাম, আপনি স্কুটি চালাতে পারেন? তিনি জানালেন, তিনি সাইকেল চালাতে পারেন। এরপর তিনি সাহস করে স্কুটিতে চড়ে বসলেন। কিন্তু স্কুটি ঘোরাতে গিয়ে পড়ে যান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে