বিনোদন ডেস্ক: অক্লান্ত পরিশ্রম আর বক্স অফিস সাফল্য দিয়ে প্রায় এক যুগ ধরে যিনি ঢালিউড সাম্রাজ্যের সিংহাসনে বসে আছেন তিনি শাকিব খান। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন। আজ তার জন্মদিন। ১৯৮৩ সালের ২৮ মার্চে তিনি নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন।
এদিকে চিত্রনায়ক শাকিবের ক্যারিয়ার ঘেটে দেখা যায়, দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিবের উত্থানটা ২০০৮ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক তিনি। বলা হয়ে থাকে তিনিই ইন্ডাস্ট্রি! তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়; ব্যবসার বীজ বোনেন প্রযোজক-হল মালিকরা। অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাকিব বহাল তবিয়তে রাজার আসনে বসে আছেন বাংলা ছবির নায়কদের রাজত্বে।