বিনোদন ডেস্ক : ‘মাফ করে দিয়েন। আগুন। lift 13 FR Tower banani।’ ফেসবুকে এমন পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন রিপন আহমেদ নামের এক মডেল।
বেলা ৩টার দিকে নিজের ফেসবুকে এই পোস্ট দেন রিপন। বনানীর এফআর টাওয়ারের ১৩ তলায় তিনি অবস্থান করছেন বলে দাবি করেছেন। পোস্টে তিনি ৩টি ধোঁয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেছেন।
ঢাকার বনানীতে বহুতলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন থেকে বাঁচতে ভবনের জানালা দিয়ে অনেকে নামার চেষ্টা করছেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে, অনেকে আটকে পড়ে ছাদে আছেন। দমকল বাহিনীর কর্মকর্তা বলছেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকাজে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী একযোগে তৎপরতা চালাচ্ছে।