বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ০৭:৪৭:৫৭

তামান্না ভাটিয়া : চুম্বন একজনকে, ডেট অন্য জনের সঙ্গে!

তামান্না ভাটিয়া : চুম্বন একজনকে, ডেট অন্য জনের সঙ্গে!

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই হৃতিক রোশনকে অন-স্ক্রিন চুমু খাওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণ ও বলিউডের এ অভিনেত্রী বলেছিলেন, একমাত্র হৃতিক রোশনকেই চুমু খেতে পারেন তিনি। অন্য কাউকে নয়। 

তবে হৃতিককে চুমু খেলেও ডেটে যেতে চান তিনি আরেকজনের সঙ্গে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যে। তামান্না জানালেন, অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ডেটে যেতে চান তিনি। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর কেউ নন, একমাত্র ভিকির সঙ্গেই ডেটে যেতে চান তিনি। দক্ষিণের ছবিতে অত্যন্ত জনপ্রিয় তামান্না ভাটিয়া। এর পর অজয় দেবগণের সঙ্গে হিম্মতওয়ালা করে বলিউডে পা রাখেন তিনি। এসএস রাজামৌলির ‘বাহুবলী’ করে আরো খ্যাতি পেয়েছেন নায়িকা। 

অন্যদিকে, ভিকি কৌশলের এখন সময়টাই ভালো চলছে। একের পর এক হিট। হাতে নতুন নতুন ছবির অফার। এরই মধ্যে আবার তামান্নার ডেটে যাওয়ার কথা। সব মিলিয়ে বেশ জমে উঠেছে গোটা বিষয়টা। তামান্নার এই ডেটে যাওয়ার বিষয়টি এরইমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে নেটিজেনদের মাঝে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে