শনিবার, ৩০ মার্চ, ২০১৯, ০৭:১৪:৪০

প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ নিয়ে যা বললেন প্রিয়াঙ্কার মা

প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ নিয়ে যা বললেন প্রিয়াঙ্কার মা

বিনোদন ডেস্ক : ছয় মাস প্রেম করে গত বছরের শেষ দিকে এসে বিয়ে করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস। বিয়ের পর কেটে গেছে চার মাস, এরমধ্যেই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়েছে। 

ইউএস ভিত্তিক ম্যাগাজিন ‘ওকে ’র প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই দু’জনের মধ্যে ঝগড়া হচ্ছে। খবরে বলা হয়েছে, কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সাথে সময় কাটানোর ব্যাপারে বনিবনা হচ্ছে না এ দম্পতির। 

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন, আর তাতেই সমস্যা আরও বেড়েছে। এছাড়া জোনাস পরিবারও নাকি বেজায় চটেছে প্রিয়াঙ্কার উপর। তাদের মনে হয়েছে বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা ২১ বছর বয়সী কোনও মেয়ের মতোই আচরণ করেন। 

তার যে সন্তান নিয়ে ঘর করার সময় হয়েছে তা তিনি বুঝতেই চান না। তবে ভারতীয় অনেক মিডিয়া ওই ম্যাগাজিনের এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এছাড়া প্রিয়াঙ্কা ও নিকের পক্ষ থেকে তাদের পিআর ম্যানেজার এমন খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বলেছেন, এমন বাজে খবরে আমাদের পরিবারের শান্তি নষ্ট করতে চাই না। আমি অনেক খুশি কারণ, আমার মেয়ে এমন একজনকে বিয়ে করেছে যাকে সে সত্যিকারে ভালবাসে। অনেক ‘ইডিয়ট’ আছে যারা এসব গুজব রটিয়ে বেড়ায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে