রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ০২:৫৬:৫৭

আমিশা প্যাটেলের বিরুদ্ধে আড়াই কোটির প্রতারণার মামলা

আমিশা প্যাটেলের বিরুদ্ধে আড়াই কোটির প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক:বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রযোজক অজয় কুমার সিং আড়াই কোটি রুপির প্রতারণার মামলা দায়ের করেছেন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি আদালতে এই প্রতারণার মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

প্রযোজক অজয় কুমার আদালতে অভিযোগ করেছেন, ‘দেশি ম্যাজিক’ নামের একটি সিনেমা নির্মাণের কথা বলে আমিশা ও তার পার্টনার কুনাল গুমের অজয়ের কাছ থেকে আড়াই কোটি রুপি নিয়েছেন। সুদসহ ওই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তারা। তাদের দু’জনের পক্ষ থেকে অজয়কে তিন কোটি রুপির একটি চেক দেওয়া হয়। তবে চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে অর্থ ফেরত দেওয়া হবে না বলে তারা অজয়কে বলেন।

এদিকে, বিষয়টি তদন্ত করছে পুলিশ। এই নিয়ে এখনো আমিশা প্যাটেলের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে