রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ০৮:৫৪:২৪

অমিতাভ বচ্চনকে সপাটে চ়ড মেরেছিলাম, প্রকাশ্যে বললেন নায়িকা!

অমিতাভ বচ্চনকে সপাটে চ়ড মেরেছিলাম, প্রকাশ্যে বললেন নায়িকা!

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন, বলিউডের শাহেনশা। তাকে নাকি চড় মেরেছিলেন এক নায়িকা। এতদিন পরে সেই কথা প্রকাশ্যে শেয়ার করলেন তিনি। সেই নায়িকা কে জানেন?

ওয়াহিদা রহমান। হ্যাঁ, ওয়াহিদাই চড় মেরেছিলেন অমিতাভকে। তবে তা নেহাতই চরিত্রের প্রয়োজনে। সুনীল দত্ত পরিচালিত ‘রেশমা অউর শেরা’ মুক্তি পেয়েছিল ১৯৭১ সালে। সে ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন এই জুটি। 

চিত্রনাট্যের দাবি মেনে অমিতাভ বচ্চনকে চড় মারতে হয়েছিল। শুটিংয়ে অমিতাভকে নাকি সপাটে চড় মেরেছিলেন ওয়াহিদা। সম্প্রতি কপিল শর্মার শো-তে সেই কথাই শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

সদ্য প্রকাশিত হয়েছে ওই শোয়ের প্রোমো। যেখানে কপিলের প্রশ্নের উত্তরে ওয়াহিদা বলছেন, “চড় খাওয়ার পর অমিতাভ বলেছিলেন, চড়টা বেশ ভালই ছিল।’ ওয়াহিদার সঙ্গে আশা পারেখ এবং হেলেনকেও কপিলের শো-এ আড্ডা মারতে দেখবেন দর্শক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে