বিনোদন ডেস্ক:সম্প্রতি বলিউড তারকাদের বিয়ে নিয়ে হামেশায় নানা কথা শোনা যায়। তবে সেগুলো কতটা ঠিক তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে।এদিকে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যায়, এক ফটোগ্রাফারের সঙ্গে আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর। তবে এ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ‘আশিকি-টু’ খ্যাত এই অভিনেত্রী।
এ ব্যাপারে ডেকান ক্রনিকেল জানায়, শ্রদ্ধা কাপুরের সঙ্গে যাকে জড়িয়ে বিয়ের খবর রটেছে তার নাম রোহান শ্রেষ্ঠ। পেশায় তিনি একজন আলোকচিত্রী।
অবশ্য বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে শ্রদ্ধা বলেছেন, এই মুহূর্তে আমি পুরোপুরি আমার ক্যারিয়ারকে প্রাধান্য দিচ্ছি। তিনি আরও বলেন, এখনই বিয়ে নয়। আপাতত বিয়ে নিয়ে তেমন কোনও পরিকল্পনা আমার নেই।