বিনোদন ডেস্ক : মুক্তি পেলো চলচ্চিত্রে করা নোবেলের প্রথম মৌলিক প্লেব্যাক। প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ভিঞ্চি দা’ সিনেমার জন্য কণ্ঠ দিয়েছেন নোবেল।
‘তোমার মনের ভেতর’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন অনুপম রায়। গানটিতে কণ্ঠ দেয়া শেষ করে নোবেল বলেছিলেন, ‘অতঃপর শেষ হয়েছে গানটির রেকর্ডিং! আগামী ৩১শে মার্চ রিলিজ হচ্ছে গানটি। আমার জীবনের প্রথম প্লেব্যাক।’
তিনি আরো জানান, টলিউডের সবচেয়ে বড় প্রোডাকশন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস- এর ব্যানারে, এ বছরের সবচেয়ে থ্রিলিং ‘ভিঞ্চি দা’ সিনেমার একটি অন্যতম গান হতে যাচ্ছে এটি। এরই মধ্যে ছবিটির ট্রেলর প্রকাশ হয়েছে অনলাইনে।