সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ০৯:১৩:০৪

রমজানে মুসলমানদের সাথে রোজা রাখবেন মিমি চক্রবর্তী!

রমজানে মুসলমানদের সাথে রোজা রাখবেন মিমি চক্রবর্তী!

বিনোদন ডেস্ক : রমজান মাসে লোকসভা ভোট নিয়ে শুরুতেই আপত্তি করেছিল তৃণমূল কংগ্রেস। তবে সেই আপত্তিতে সাড়া দেয়নি ভারতের নির্বাচন কমিশন। রোববার বারুইপুরে গিয়ে মুসলমানদের সভায় যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর ঘোষণা, ভোটের দিন রমজানের রোজা রাখবেন তিনি।

ভোটপ্রচারে মমতা ব্যানার্জীর কাজের খতিয়ান পেশ করেন মিমি চক্রবর্তী। এরপরই তিনি বলেন, 'যতক্ষণ ভোট শেষ হবে না, ততক্ষণ রমজানের রোজা রাখব। এখানে আসতে পারব না। কিন্তু ভাই-দাদাদের জন্য এটুকু তো করতেই পারি। আপনাদের সঙ্গেই ভোটর দিন রোজা ভাঙব।' 

যাদবপুরের প্রার্থী আবেদন করেন, চুপচাপ জোড়াফুলে ছাপ দেবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। রাজনৈতিক মহলের মতে, সর্ব ধর্ম সম্বণ্বয়ের বার্তা দেন মমতা। সেই পথেই হাঁটলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে