মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০১৯, ১২:৩৫:৩৯

নিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে দাঁতভাঙা জবাব দিলেন প্রিয়াংকা

নিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে দাঁতভাঙা জবাব দিলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক: বেশকিছু দিন প্রকাশ্যে প্রেম করার পর গত বছর বিয়ের পিঁড়িতে বসেন প্রিয়াংকা চোপড়া নিক জোনাস। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তাদের বিবাহবিচ্ছেদের গুজব। তবে এই গুজবের দাঁতভাঙা জবাব দিলেন প্রিয়াংকা।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় গত শনিবার জোনাস ব্রাদার্স ব্যান্ডের শোতে হাজির হন প্রিয়াংকা ও নিক। নিক জোনাস আর তার দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসকে নিয়ে গঠিত এই মার্কিন ব্যান্ডের শোতে এবারই প্রথম অংশ নিয়েছেন তারা।

শোতে গিয়ে দারুণ খুশি এই দুই তারকা দম্পতি। শো শেষে স্বামী নিক জোনাসের কপালে চুমু দেন প্রিয়াংকা।এ সময় জোনাস ভাইদের সঙ্গে ছবি তোলেন প্রিয়াংকা।

সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াংকা লিখেছেন, এবারই প্রথম জোনাস ব্রাদার্সের শোতে এসে আমি গর্বিত।পোস্টের শেষে পরিবার উল্লেখ করে একটা ভালোবাসার চিহ্নও এঁকে দেন প্রিয়াংকা চোপড়া।বেশ কিছুদিন ধরে নিক ও প্রিয়াংকার বিবাহবিচ্ছেদের গুজব শোনা যাচ্ছিল। তবে এই ছবি পোস্ট করার মধ্য দিয়ে এই গুজবের দাঁতভাঙা জবাব দিলেন প্রিয়াংকা।

ভক্তসহ সিনেপ্রেমীদের মনে হঠাৎ দোলা দিয়েছিল, নিককে প্রিয়াংকার জীবনসঙ্গী করার সিদ্ধান্তটি। অনেকে বিষয়টিতে অবাক হয়েছিলেন। অনেকেই সে সময় বয়সের তারতম্য আর নাগরিত্ব বিষয়ে প্রশ্ন তুলেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে