মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০১৯, ১২:৩০:৫৬

বাংলাদেশে বন্ধ হল ভারতের 'জি' নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার

বাংলাদেশে বন্ধ হল ভারতের 'জি' নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার

বিনোদন ডেস্ক : বাংলাদেশে বন্ধ হল ভারতের জি বাংলা, জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার।

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে